শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় সুবর্ণচর উপজেলা জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 4 months ago
প্রধান অতিথির বক্তব্যে জনাব ইসহাক খন্দকার বলেন, শহীদ শরীফ ওসমান হাদী জুলাই গণঅভ্যুত্থানের এক অনন্য দৃষ্টান্ত। ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় সুবর্ণচর উপজেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) বাদ এশা সুবর্ণচর উপজেলা জামায়াতের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জেলা মজলিসে শুরা সদস্য ও সুবর্ণচর উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা জামান উল্লাহ মুকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর জনাব ইসহাক খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে জনাব ইসহাক খন্দকার বলেন, শহীদ শরীফ ওসমান হাদী জুলাই গণঅভ্যুত্থানের এক অনন্য দৃষ্টান্ত। ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

তিনি আরও বলেন, অবিলম্বে শহীদ ওসমান হাদীর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আবদুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুবর্ণচর উপজেলা সভাপতি মাওলানা ছিফাতুল্লাহ ইউছুফ, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমীর মো. দিদারুল আলম, চর আমানউল্লাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ফয়সাল বিন মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেষে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।