
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।
আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মনোনয়নপত্র দাখিল শেষে ইসহাক খন্দকার বলেন, তিনি নোয়াখালী-৪ আসনের জনগণের অধিকার রক্ষা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নোয়াখালী-৪ আসনের জনগণ ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধের পক্ষে রায় দিয়ে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।