
নিজস্ব প্রতিবেদন :
মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ ডিসেম্বর, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে চরবাটা খাসেরহাট হাই স্কুল, ইনডোর স্টেডিয়াম প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মুহাম্মদ শরীফুল্লার সভাপতিত্বে এবং আরিফ বিল্লাহর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. সাইফুল ইসলাম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চরবাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক জনাব মোঃ নিজাম উদ্দিন, সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী ও সমাজকর্মী তারেক মোহাম্মদ শরীয়ত উল্লাহ, ওমর ফারুক, মাওলানা মোবাশ্বেরুল বারী, মাওলানা আবু বকর, মাওলানা মহি উদ্দিন, খায়রুল আলম বুলবুল, সেলিম উদ্দিন নিলয়, ফয়সাল জিসান ও এনামুল হক।
বক্তারা মাদকের কুফল ও ভয়াবহ সামাজিক পরিণতি তুলে ধরে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহসান উল্লাহ।
আলোচনা সভার আয়োজন করে মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্ম, সুবর্ণচর উপজেলা, নোয়াখালী।