সুবর্ণ সন্তান হাফেজ তাহমিদ আজফার রাফিদ GTV’র ফাইনাল রাউন্ডে

লেখক:
প্রকাশ: 2 months ago

সুবর্ণ সন্তান হাফেজ তাহমিদ আজফার রাফিদ জাতীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা GTV’র ফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছে। একের পর এক বাছাই পর্ব পেরিয়ে গতকাল সে এই সফলতা অর্জন করে। তার মনোমুগ্ধকর কণ্ঠে কোরআন তেলাওয়াত বিচারকদের দৃষ্টি কাড়ে।

আগামী রমজানে GTV’র পর্দায় তাহমিদের তেলাওয়াত প্রচারিত হবে, ইনশাআল্লাহ।  এমন প্রত্যাশা করছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

তাহমিদ বর্তমানে তা’মীরুল উম্মাহ হিফজুল কুরআন মাদ্রাসা, সুবর্ণচর, নোয়াখালীর ছাত্র। অল্প বয়সেই কোরআন হেফজ সম্পন্ন করে, নিয়মিত চর্চা ও সুন্দর কণ্ঠের জন্য সে অল্প সময়েই সবার ভালোবাসা অর্জন করে।

ব্যক্তিজীবনে তাহমিদ চরবাটা ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা) মোহাম্মদ নিজাম উদ্দীন স্যারের ছোট ছেলে। পরিবারের দ্বীনি পরিবেশ, উৎসাহ ও পরিশ্রম তাকে কোরআনের পথে আরও এগিয়ে দিয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী বলেন তাহমিদের এই অর্জন শুধু একটি পরিবারের নয়, পুরো সুবর্ণচরবাসীর গৌরব। তারা আশা করছেন, সামনে আরও বড় সাফল্যের মাধ্যমে সে দেশকে পরিচিত করবে।

আল্লাহ তাআলা যেন কোরআনের খেদমতে তাকে আরও গ্রহণ করেন, সফল করেন এবং হেফাজত করেন। আমীন।