প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ১০:১০ এ.এম
সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ মে ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে জামাল উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং ফারুক আহমেদ বিজয়কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মুশফিক রানা, আলাউদ্দিন বারী সোহাগ, সুশান্ত দেবনাথ রিমন, তানভীর আহমেদ পলকসহ মোট ১৪ জন দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল আরিফ। এছাড়াও সদস্য হিসেবে হিমেল বাহার, মশিউর রহমান, জহিরুল ইসলাম সম্রাট, সৌরভ উদ্দিন কাজলসহ মোট ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এই আহ্বায়ক কমিটিকে উপজেলার একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই কমিটি ঘোষণার পর সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দীন, মোবাঃ 01811998809, 01612-551398