
নোয়াখালী সদর–সুবর্ণচর সড়কের খলিল মিয়ার দরজার পর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত চরমজিদ নিবাসী মো. মাহিন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নোয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক নিজাম উদ্দীন।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিবারবর্গকে এ শোক সহ্য করার ধৈর্য ও তৌফিক দান করেন—এ মর্মে দোয়া করেন।
উল্লেখ্য, চরমজিদ যোবায়ের মিয়ার বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মো. মাহিন উদ্দিন সাহেব সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সিনিয়র আঞ্চলিক অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মরহুম একজন সাবেক ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি দক্ষ সংগঠক, মানবিক গুণসম্পন্ন ও অত্যন্ত মিশুক ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিসচা জেলা সভাপতি অধ্যাপক নিজাম উদ্দীন এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সড়কে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা কঠিন হয়ে পড়বে। তিনি সবাইকে সড়ক নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।