শীতার্ত মানুষের পাশে ‘আলোর প্রদীপ’ — শতাধিক কম্বল বিতরণ

লেখক:
প্রকাশ: 2 months ago

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের যোবায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আলোর প্রদীপ’। শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

প্রত্যন্ত এলাকার দরিদ্র, বৃদ্ধ, নারী ও শিশুদের মাঝে শতাধিক কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দিদার হোসেন জাহাঙ্গীর

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু, সাংবাদিক একে এম ইব্রাহিম খলিল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র নাথ। আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আবু তাহের, মাহফুজ, খলিলসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন বাপ্পি

অতিথিরা বলেন, শীতার্ত মানুষের পাশে এমন মানবিক উদ্যোগ সত্যিই অনুকরণীয়। সংগঠনের সভাপতি দিদার হোসেন জাহাঙ্গীর জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের লক্ষ্য এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ চালিয়ে যেতে চান।

শীতবস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষের চোখেমুখে ছিল কৃতজ্ঞতার ছাপ। তারা এ উদ্যোগকে ‘আশার আলো’ হিসেবে দেখছেন।