
সুবর্ণচরের ০২নং চরবাটা ইউনিয়ন-এর ০৫নং ওয়ার্ডের মধ্য চরবাটায় রবির দোকান সংলগ্ন এলাকায় রবির দোকান হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আজ ১মার্চ ২০২৬, রবিবার বিকালে ২৫টি অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সদস্যরা উপকারভোগীদের নিজ নিজ বাড়িতে গিয়ে সামগ্রী পৌঁছে দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকলের সহযোগিতায় নিজেদের সামর্থ্য অনুযায়ী ২৫টি পরিবারের পাশে দাঁড়ানোর তাওফিক মহান আল্লাহ তাআলা দান করেছেন।
ইফতার বিতরণে প্রতিটি প্যাকেজে ছিল বুট ১.৫ কেজি, আলু ২ কেজি, মুড়ি ১ কেজি, খেজুর ৫০০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, তেল ৫০০ মিলি, লাচ্ছা সেমাই ৪ প্যাকেট ও নরমাল সেমাই ১ প্যাকেট। প্রতি প্যাকেজের মোট মূল্য প্রায় ৭৫৫ টাকা।
এ মানবিক কার্যক্রমে যারা আর্থিক, মানসিক ও সার্বিক সহযোগিতা করেছেন বিশেষ করে প্রবাসী, ব্যবসায়ী ও চাকরিজীবীদের তাঁদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তাঁদের সহযোগিতা ও ভালোবাসার কারণে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, সমাজে আরও অনেক জানা-অজানা অসহায় পরিবার রয়েছে। অর্থের সীমাবদ্ধতার কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি; তবে ভবিষ্যতে সুযোগ পেলে তাদের মাঝেও সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।