মহান বিজয় দিবস উপলক্ষে সুবর্ণচরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় চরবাটা খাসের হাট রাস্তার মাথা থেকে র্যালিটি শুরু হয়ে সুবর্ণচর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাপনী বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা জামায়াতের আমীর জনাব মোঃ জামাল উদ্দিন। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই মহান দিনে আমরা বিজয়ের গৌরব অর্জন করেছি।
তিনি মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।
এসময় তিনি আগামীর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষ যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এমন একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা হোক, এটাই আজকের বিজয় দিবসের প্রত্যাশা।