
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে ঝোলানো সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ ও অনুরূপ প্রচারণা সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (১০ ডিসেম্বর ২০২৫) তারিখে ইসি সচিবালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে আচরণবিধি কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি ভবন, দোকানপাট, সড়ক, মোড় এবং জনসমাগমস্থলে টানানো সকল ধরণের প্রচারণা সামগ্রী দ্রুত অপসারণ করতে হবে।
চিঠিটি স্বাক্ষর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মফিজ হোসেন।