চরবাটায় মাওলানা নুরুল্লাহ ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মিলনমেলা

লেখক:
প্রকাশ: 4 months ago

নিজস্ব প্রতিবেদন: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটায় মরহুম মাওলানা নুর উল্লাহ (রহ.)-এর নামানুসারে প্রতিষ্ঠিত মাওলানা নুরুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পারিবারিক মিলনমেলা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মরহুম মাওলানা নুর উল্লাহ (রহ.)-এর নিজ বাড়িতে অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আহসান উল্লাহ সাহেবের উপস্থিতিতে অন্যান্য উপদেষ্টাবৃন্দ, পরিবারের প্রায় দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এসময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, মতবিনিময় সভা এবং পরিবারের মৃত, মুরব্বি ও প্রবাসী সদস্যদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মরহুম মাওলানা নুর উল্লাহ (রহ.)-এর দ্বীনি ও সামাজিক অবদানের স্মৃতিচারণ করেন এবং তার আদর্শ অনুসরণে সমাজ ও শিক্ষাক্ষেত্রে কাজ করার আহ্বান জানান।
ফাউন্ডেশনের সভাপতি শরীফুল্লাহ এবং সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ শরীয়তুল্লাহ বলেন, ভবিষ্যতে মাওলানা নুরুল্লাহ ফাউন্ডেশনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে ইনশাআল্লাহ।